ঢাকাSunday , 28 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পক্ষে মিছিল

admin ঢাকা
আপডেট: 28 October 2018, 22:21

ডেস্ক রিপোর্ট: নৌকায় ভোট চেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান, ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ফিংড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আজাদ হোসেন, ফারুক হোসেন প্রমুখ।
পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে বাংলার জনগণ ভাল থাকে। আগামীতে
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *