শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সুলতানপুর ইয়ং একাদশ চ্যাম্পিয়ন
ডেস্ক রিপোর্ট: ‘বন্ধু একতা বন্ধু বল, মাদক ছেড়ে মাঠ চল’ স্লোগানে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টে সুলতানপুর ইয়ং একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে পিটিআই মাঠে বন্ধু একাদশের আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বন্ধু একাদশকে পরাজিত করে সুলতানপুর ইয়ং একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহিম বাবু, সিদ্দিকুর রহমান, কাজী শাহাদাত হোসেন, ডা. আ: সেলিম প্রমুখ। অ্যাম্পায়ার ছিলেন ডিএসএ’র ফরাদ হোসেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুজিত সরকার। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তায়জুল ইসলাম। টুর্নামেন্ট ব্যবস্থাপনায় ছিলেন প্রিন্স, প্রান্ত, নাসিম, ইমন, রাশেদ, রায়হান।

Leave a Reply