ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে নৌকার পক্ষে ভোট চেয়ে যুবলীগ নেতার গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 00:21

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী। দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নির্ধারণ না হলেও মণিরামপুর উপজেলায় তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে লাগাতর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁর নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ যুবসমাজের সম্পৃক্ততাও চোখে পড়ার মতো। তাঁর প্রচারণা একটায় নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা। সে লক্ষ্যে অধিকাংশ সময়ে মণিরামপুর ১৭টি ইউনিয়ন ও ১টি পৌর সভার তৃণমূল পর্যায়ে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানেই কর্মীসভা, পথসভার সাথে একাধিক উঠান বৈঠক করেছেন দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সাধারণ জনতার সাথে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহষ্পতিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার পশ্চিম এলাকার রোহিতা, খেদাপাড়া, হরিহরনগর, ঝাঁপা, মশ্মিমনগর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-মহল্লাসহ গুরুত্বপূর্ণ স্থান সমূহে নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময়ে তার সাথে ছিলেন জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ফিরোজ হোসেন, শহর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন, জেলা যুবলীগনেতা জাহাঙ্গীর আলম বাবলু, হুমায়ন কবির ফরহাদ, উপজেলা আওয়ামীলীগ নেতা তুষার কান্তি দুলু, মজিানুর রহমান রিন্টু, স্থানীয় আওয়ামী লীগ শওকত আলী, আজব আলী, মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, ইসলাম মেম্বর, জোহর আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মামুনুর-রশিদ-লাল্টুসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *