ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন আটক

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 08:11

রমজাননগর প্র‌তি‌নি‌ধি: সুন্দরবনের বনদস্যু নুর আলম বাহিনীর সদস্য মোমিন গাজীকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি তিন নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মোমিন উপজেলার পার্শ্বেখালী গ্রামের মৃত হামিজ উদ্দীন গাজীর ছেলে।

এ বিষয়ে কোস্টগার্ডের কৈখালী ক্যাম্পের মেডিকেল অফিসার মো. আমির হোসেন বলেন, চুনকুড়ি তিন নদীর মোহনায় বনদস্যু নুর আলম বাহিনীর সদস্যরা অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বনদস্যু মোমিনকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড। আটক বনদস্যু মোমিনকে আইনী প্রক্রিয়া শেষে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *