ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে নজরুল ইসলামের পক্ষে গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 22:38

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকায় ভোট চেয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষে গণসংযোগ ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেছেন নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৪টা থেকে নেতৃবৃন্দ সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর মোড়, এল্লারচর বাজার, বালিথা সামাদের মোড়, আগরদাড়ী ইউনিয়নের বাবুলিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগের সবুজ, রাসেল, রাজ্জাক প্রমুখ। এসময় নেতৃবৃন্দ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসাসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *