ঢাকাFriday , 26 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় শেখ রানার স্মরণ সভা

admin ঢাকা
আপডেট: 26 October 2018, 22:20

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরায় সমাজ সেবামূলক সংগঠন বিকিরণের কোষাধ্যক্ষ, তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী শেখ ওহেদুজ্জামান রানার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে খেশরার দক্ষিণ শাহাজাতপুর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বিকিরণের সভাপতি সাংবাদিক শেখ আব্দুল খালেক হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকাত হোসেন, অধ্যক্ষ মাওলানা সামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিনুল ইসলাম, খেশরা পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম, বিকিরণের সাধারণ সম্পাদক শেখ তানভীর ইসলাম তমাল প্রমুখ।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শেখ ওহেদুজ্জামান রানা ও তার আপন ছোট ভাই শেখ রাহাতুজ্জামান রাহাদ খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা যান। মোটরসাইকেল যোগে খুলনা থেকে তালার গ্রামের বাড়িতে আসার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী শেখ ওহেদুজ্জামান রানা ছিলেন একজন উদ্যোক্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *