ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাংবাদিক সাহেব আলীকে সংবাদ সংগ্রহে বাধা, মারপিট!

admin ঢাকা
আপডেট: 25 October 2018, 23:58

ডেস্ক রিপোর্ট: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন প্রতিনিধি মো. সাহেব আলীকে সংবাদ সংগ্রহে বাধা, মারপিট ও জীবননাশের হুমকি দিয়েছে স্থানীয়রা জুয়াড়ীরা। গত মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার দাঁতিনা খালী সরদার বাড়ি ঈদগা সংলগ্ন আজমলের মুদির দোকানের সামনে তার উপর এ হামলা চালানো হয়।
স্থানীয়রা জানান, আজমলের মুদির দোকানের সামনে প্রতিদিন জুয়ার আসর বসে। একই সাথে বখাটেরা স্কুল কলেজের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। এ বিষয়ে খবর সংগ্রহ করতে সেখানে গেলে শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের শিক্ষাবিষয়ক সম্পাদক, পরিবেশ বাদী সংগঠন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা গাবুরা ইউনিয়ন প্রতিনিধি মো. সাহেব আলীকে জুয়াড়ী দলের হোতা গোলাপ সানার ছেলে হাফিজুরের নেতৃত্বে সালমান সানা, শাহাজালাল ইকবল গাইন এলোপাতাড়ী মারপিট করে প্রাণনাশের হুমকি দেয়।
এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *