শ্যামনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নকিপুর সরকার হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে শ্যামনগর ইউনিয়ন পরিষদ ও প্রগতি সংস্থার ব্যবস্থাপনায় এই চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ। সকল কার্যক্রমে সহযোগিতা করেন, প্রগতির অপর্ণা ও মো. রফিকুল ইসলামসহ, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ শেফালী, শোকর আলী ও বঙ্গজ সংস্থার প্রতিনিধি।

Leave a Reply