ঢাকাThursday , 25 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিহরে মা-মেয়ে নিখোঁজ, থানায় জিডি!

admin ঢাকা
আপডেট: 25 October 2018, 22:16

শামছুজ্জামান আকাশ, ব্রহ্মরাজপুর: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের শুকদেবপুর গ্রাম থেকে এক গৃহবধূ ও তার মেয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা থানায় একটি জিডি করা হয়েছে।
জানা গেছে, গত রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে শুকদেবপুর গ্রামের বিভুতি কয়াল (৩২) এর স্ত্রী হরি দাসী (৩০) ও মেয়ে পূজা (১৪) বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গত ৫দিন ধরে বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ হরি দাসীর মুখমন্ডল গোলাকার ও উচ্চতা অনুমান ৫ ফুট ৩ ইঞ্চি, ফর্সা। হরি দাসীর কাছে যে মোবাইল নম্বর রয়েছে সেই নম্বরে রিং বাজলেও ফোনটি রিসিভ হচ্ছে না। এ ব্যাপারে ওই গৃহবধূর স্বামী বিভূতি কয়াল সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *