ঢাকাWednesday , 24 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় এমপি রুহুল হকের পক্ষে মা সমাবেশ

admin ঢাকা
আপডেট: 24 October 2018, 22:06

ডেস্ক রিপোর্ট: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে এমপি রুহুল হকের পক্ষে নির্বাচনী মা সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে আনুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিছটে এ সভাবেশ অনুষ্ঠিত সভা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য জিয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম মোড়ল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোক্তার হোসেন মোড়ল ও ইউপি সদস্য আলমগীর আলম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলমগীর আলম লিটন বলেন, আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। এ জন্যই আওয়ামী লীগ আন্তরিকভাবে দেশের উন্নয়ন চায়। দেশকে উন্নত করা আওয়ামী লীগের দায়িত্ব। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে না। আমরা যারা এসকল সুবিধা ভোগ করছি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হকের জন্যে। তিনি এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আজ আমরা আশাশুনিতে বাইপাস সড়ক পেয়েছি, সাইক্লোন শেল্টার পেয়েছি, অসংখ্য ব্রিজ-কালভার্ট, শত শত কিলোমিটার কার্পেটিং রাস্তা পেয়েছি। চাম্পাফুল ও দরগাহপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল পেয়েছি। সাতক্ষীরা-৩ আসনে ডা. রুহুল হকের বিকল্প নেই। আগামীতে আপনারা আরও উন্নয়ন দেখতে পাবেন। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি রুহুল হকের পক্ষে কাজ করে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *