ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 23 October 2018, 20:41

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম (বিএসসি) একযোগে সাতক্ষীরা, নড়াইল ও মানিকগঞ্জ জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর উদ্বোধন করেন।
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভা কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা গণপূর্ত বিভাগের উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী ড. এস এম হেলাল উদ্দিন, জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারি পরিচালক মোস্তফা জামান, সাতক্ষীরা টিটিসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক, আইডিইউবি’র সাতক্ষীরা জেলা সভাপতি সেলিম সরোয়ার, সাতক্ষীরা টিটিসি’র জব প্লেসমেইন্ট অফিসার আরিফুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাতক্ষীরার বেকার যুবক-যুবতীরা স্বাবলম্বী হবে। যারা বিদেশে যাবেন তারা দক্ষ জনশক্তি হিসেবে যেতে পারবেন। যা সাতক্ষীরাবাসীর জন্য অনেক বড় প্রাপ্তি। জননেত্রী শেখ হাসিনার দর্শন সকলের উন্নয়ন। এ শ্লোগানকে ধারণ করে সাতক্ষীরার মানুষকে জনশক্তিতে পরিণত করার যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা সাতক্ষীরাবাসী কখনো ভুলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *