ঢাকাTuesday , 23 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইদুর নিধন অভিযান উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 23 October 2018, 21:43

শ্যামনগর প্রতিনিধি: ‘ঘরের ইদুর, মাঠের ইদুর ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইদুর মারি ফসল রক্ষার জন্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে জাতীয় ইদুর নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজমান। এসময় কৃষি অধিদপ্তরসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *