ঢাকাMonday , 22 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 22 October 2018, 22:56

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা প্রশাসন জাতীয় নিরাপদ সড়ক উপলক্ষ্যে সোমবার সকালে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে। এই কর্মসূচিতে পৌরসভার ২টি কলেজ, ৩টি হাইস্কুল, ৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
উপজেলা পরিষদের সামনের মেইন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, প্রকৌশলী আবু সাইদ, সমবায় অফিসার মুকুন্দ বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা, এন. ইসলাম প্রমুখ। র‌্যালি ও মানববন্ধনে পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি-রাইজিংপ্রিক্যাডেট স্কুল, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কাউট, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *