ঢাকাSunday , 21 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মথুরেশপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 21 October 2018, 21:33

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মনিরুজ্জামান, মিজানুর রহমান, শহিদুল ইসলাম বদরু, শিক্ষক মমতাজ হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা অখিল বিশ্বাস প্রমুখ।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় গ্রাম আদালত গঠন ও কিভাবে প্রসার করা যায় এ বিষয়ে আলোচনা করা হয়। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত সহকারি শেখ মুরাদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *