ঢাকাSaturday , 20 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অসহায় এক বৃদ্ধ মায়ের পাশে “সাতক্ষীরা ব্লাড ব্যাংক” পরিবার

admin ঢাকা
আপডেট: 20 October 2018, 19:51

এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: ধানদিয়া ইউনিয়নের অসহায় এক বৃদ্ধ মাকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংক পরিবার।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা ব্লাড ব্যাংক পরিবার আমেরিকা প্রবাসী সাতক্ষীরার মেয়ে আফসানা শারমিন এর পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অসহায় বৃদ্ধ মা হামিদা খাতুন (৭০) তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত জামের আলীর স্ত্রী। উল্লেখ্য যে, জামের আলী দীর্ঘ ৪০ বছর আগে মৃত্যুবরণ করেছেন। তাদের একমাত্র মেয়ে আরিফুন নেছা (৪০) তিনিও শারীরিক প্রতিবন্ধী। হামিদা খাতুনের পরিবারে উপার্জন করার মতো আর কেউ নেই।
বৃদ্ধ মা হামিদা খাতুনের এই অসহায়ত্বের খবর পেয়ে সাতক্ষীরা ব্লাড ব্যাংক পরিবার তার জন্য ১টি শাড়ি, চাল, ডাল ও তেল সামগ্রী নিয়ে তার পাশে দাঁড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংকের অ্যাডমিন প্যানেলের সদস্য তন্ময় হাজরা, মঈনুল আমিন মিঠু, তোহা খান, মেহেদী জনি, নাহিদ, দেবাশীষ, ফিরোজ শাহ্ ও রাত্রি মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *