ঢাকাThursday , 18 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীলংকায় যাচ্ছেন বিএনসিসির ক্যাপ্টেন এছাহক আলী

admin ঢাকা
আপডেট: 18 October 2018, 20:03

আশাশুনি সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও বিএনসিসির সুন্দরবন রেজিমেন্টের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন এছাহক আলী অনুষ্ঠিতব্য Hermann Loss Challenge Trophy Camps 2018  এ যোগদান করার লক্ষ্যে শ্রীলংকায় যাচ্ছেন। আগামী ২০ অক্টোবর শনিবার বেলা ১টায় তিনি কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করবেন। সফরকালীন তিনি শ্রীলংকার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সশস্র বাহিনীর প্রধানগণ, পুলিশ মহাপরিদর্শক এবং Kothalawala Defence University, Srilanka এর উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
তিনি সাতক্ষীরা জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির একজন সদস্য। ক্যাপ্টেন এছাহক আলী সাতক্ষীরা জেলার তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের রমজান আলি সরদার ও মিসেস সমেত্তবান বিবির ছেলে। তিনি সকলের নিকট দোয়াপ্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *