নিউমার্কেটের ১১তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, আমি একটি সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সাতক্ষীরা সদরের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন, প্রায় শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলোর টেন্ডার হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে। সাতক্ষীরা পৌর এলাকা আর অবহেলিত থাকবে না। জার্মান সরকারের দেওয়া প্রায় ২শ’ কোটি টাকা ছাড় হলে পৌরসভার চেহারাই পাল্টে যাবে। সাতক্ষীরা পৌরবাসীর চাহিদা ও সুবিধার্থে পৌরসভা যে উদ্যোগ নিয়ে বহুতল নিউ মার্কেট তৈরী করছে, তাতে শহরের চেহারা পাল্টে যাবে। সাতক্ষীরায় এই সুন্দর নান্দনিক বহুতল নিউ মার্কেট ভবনটি নির্মাণ হলে এটি সাতক্ষীরা শহরের ঐতিহ্য বহন করবে।
বুধবার (১৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা নিউ মার্কেটের নতুন ১১ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, ফারহা দীবা সাথী, অনিমা রাণী মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাতক্ষীরা চেম্বারের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শেখ আব্দুস সেলিম, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার সচিব মো. সাইফুল ইসলাম বিশ্বাস, প্রকৌশলী সেলিম সরোয়ার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দন মহলী, পৌরসভার সার্ভেয়ার মামুন, যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

Leave a Reply