ঢাকাTuesday , 16 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

admin ঢাকা
আপডেট: 16 October 2018, 19:37

এমএ জলিল, শার্শা: যশোরের বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামে আহসান (৪২) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। সোমবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আহসান ওই গ্রামের বাসিন্দা।
মৃত আহসানের বড় ভাই ইসমাইল খান জানান, রাতে তার ছোট ভাই তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। পথে একটি দোকান থেকে সিগারেট নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিলেন সাদিপুর গ্রামের বল্টুর ছেলে বুনো আক্তার ও তার বন্ধুরা। এ সময় আহসান বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়দের দাবি, বুনো আক্তার ও তার সহযোগীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ।

বেনাপোল পোর্টথানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *