তালায় ১৮৫টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ
তালা প্রতিনিধি: তালায় শারদীয়া দুর্গা উৎসব সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে ১৮৫টি পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে তালা সরকারি কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে এই অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান ও তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, কৃষকলীগ নেতা বিশ্বজিৎ সাধু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী প্রমুখ।
অনুষ্ঠানে ১৮৫টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে পাঁচশ কেজি চাউলের সমমূল্য অর্থ বিতরণ করা হয়।

Leave a Reply