ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আ’লীগের সভাপতির সাথে নবনিযুক্ত জিপির সৌজন্য সাক্ষাৎ

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 21:22

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুনসুর আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত জিপি অ্যাডভোকেট সরকার জামিনী কান্ত।
রোববার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতির বাসবভনে গিয়ে তিনি তার সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ আকবর আলী ও শিবপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শফিকুল ইসলাম।
সাক্ষাৎকালে মুনসুর আহমেদ বলেন, সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণœ হয় এমন কাজ করা যাবে না। কোন অবস্থাতেই সরকারি সম্পত্তি যেন প্রভাবশালীরা জবর দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার্থে অত্যন্ত সর্তকর্তার সাথে কাজ করতে হবে। এসময় নবাগত জিপি আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *