ঢাকাSunday , 14 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় গোলদার আব্দুল জলিল স্মৃতি টুর্নামেন্টে হাজরাকাটি সৈকত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 14 October 2018, 22:28

খেশরা (তালা) প্রতিনিধি: তালার খেশরায় মরহুম গোলদার আব্দুল জলিল স্মৃতি ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে হাজরাকাটি সৈকত ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় হরিহরনগর বাজারের ফুটবল মাঠে এইচএমএস পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজরাকাটি সৈকত ফুটবল একাদশ ২-১ গোলে জাতপুর সংহতি ক্লাবকে পরাজিত করে।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরা-১ (তালা-কলরোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত সরদার, আব্দুল হাকিম গোলদার, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, ইউপি সদস্য শামসুল হক মোড়ল, আলাউদ্দিন গাজী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *