ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে সরকারের সফলতা ও উন্নয়ন চিত্র তুলে ধরে আলোচনা

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 21:52

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের মুন্সিগঞ্জে বর্তমান সরকারের সফলতা ও উন্নয়ন চিত্র তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, জারিগান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে মুন্সিগঞ্জ গ্যারেজ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের সভাপতি জি.এম ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জি.এম শফিউল আযম লেনিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সাংবাদিক মো. আনিসুর রহমান।
সরকারের উন্নয়ন ও সফলতা প্রচারে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে খুলনা বেতারের নিয়মিত শিল্পীদের অংশগ্রহণে জারিগান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান(২) ডালিম কুমার ঘরামী, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আঞ্জুমান সরকার হ্যাপী, সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি সদস্য জি.এম আ. রউফ, জি.এম মামুন, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মামুন লিটন, মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের সভাপতি মো. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *