মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন
গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর: মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চৌধুরী হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমান, স্থানীয় ইউপি সদস্য এসএম সাহেবালী ও তরুণ সমাজ সেবক আকবর হোসেনের পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ৩৬২জন ভোটারের মধ্যে ২৭৮জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২টি প্যানেলে মোট ১০জন প্রার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে আরশাফ হোসেন শেখ ১৪৬ ভোট, এসএম আমজাত হোসেন ১৪০ ভোট, রবীন রায় ১৩৬ ভোট, মাহাবুর রহমান ১২৯ ভোট ও মনোয়ারা বেগম ১৪৭ ভোট পেয়ে জয়লাভ করেছেস। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা। সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার রঞ্জন কুন্ডু।

Leave a Reply