ঢাকাSaturday , 13 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 13 October 2018, 21:04

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষ্যে ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) দেওয়ান আকরামুল হক, ডিআরআরও কর্মকর্তা আছফিয়া সিরাত প্রমুখ।
পরে জেলা কালেক্টরেট চত্বরে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টিতে দুর্যোগ প্রশমনে মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উদযাপনে সহযোগিতা করেন, সাতক্ষীরা পৌরসভা, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আশ্রয় ফাউন্ডেশন, বরসা, চুপড়িয়া মহিলা সংস্থা, উত্তরণ, বিশ্ব খাদ্য কর্মসূচি, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন, আশা, অগ্রগতি সংস্থা, সুশীলন, ব্র্যাক ও জাগরণী চক্র ফাউন্ডেশন।

২/ক, পি-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *