ঢাকাFriday , 12 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেরালকাতায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল ৪২০টি পরিবার

admin ঢাকা
আপডেট: 12 October 2018, 20:54

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ঠাকুরবাড়ী এলাকার ৪২০টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে এই নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এর আগে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুস্তফা লুৎফুল্ল¬াহ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা পল¬ী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। অনুষ্ঠানে ইউনিয়ন আ.লীগের নেতা-কর্মীমহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে, নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহকে ধন্যবাদ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পর ঠাকুরবাড়ী এলাকায় বিদ্যুতের আলো জ্বললো। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে হয়তো এই আলো আমরা দেখতে পেতাম না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *