সড়ক পরিবহন আইনের ৮টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৮টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের ইটাগাছা ভিআইপি মোড়ে সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কার্ভাড-ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এই মানববন্ধনের আয়োজন করে।
ইটাগাছা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ানের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ। বক্তারা এ সময় সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলার জামিন যোগ্য বিধান সংযোজন, শ্রমিকের দ-ে ৫ লক্ষ টাকার পরিবর্তে কমিয়ে ৫০ হাজার টাকা করা, সড়ক দুর্ঘটনা জটিলতার মামলায় তদন্ত কমিটিতে শ্রমিক ও মালিক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণির পরিবর্তে ৫ম শ্রেণি করা, কাগজপত্র চেকিং এর নামে সড়কে পুলিশের অহেতুক হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানার পরিমান কমানো ও শাস্তি বাতিল, আইনে কোন কোন ক্ষেত্রে অর্থ দ-ের পরিমান উল্লেখ না থাকায় জটিলতার সৃষ্টি হওয়াসহ আলোচনার মাধ্যমে অন্যান্য আইন সংশোধনের দাবি জানানো হয়।এদিকে, সড়ক পরিবহন শ্রমিক আইন সংশোধনের দাবিতে শহরের নারিকেলতলা মোড়ে জেলা ট্রাক, ট্যাংক-লরি, ট্রাক্টর ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়ন পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ট্রাক, ট্যাংক-লরি, ট্রাক্টর ও কাভার্ট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রকিব, সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, কোষাধ্যক্ষ মো.আশারাফুজ্জামান আশরাফ।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে দেখে সকল মামলা জামিনযোগ্য বিধান রেখে সংশোধনী আইন করতে হবে। শ্রমিকের দ- পাঁচ লক্ষ টাকার পরিবর্তে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদ-ের বিধান রাখতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক আব্দুস সালাম, অফিস সম্পাদক মো. সেলিম আহম্মেদ, কার্যকরী সদস্য কবিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদের, আবু সিদ্দিক, আক্তার হোসেন, আব্দুল্লা আল মামুন, শহিদুল ইসলাম, আয়ুব আলী প্রমুখ।

Leave a Reply