ঢাকাThursday , 11 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় দুর্গাপূজা উপলক্ষ্যে শিশুদের মাঝে পোশাক বিতরণ

admin ঢাকা
আপডেট: 11 October 2018, 21:27

স্টাফ রিপোর্টার: কালিগঞ্জের নলতায় আসন্ন দুর্গাপূজার আনন্দকে ভাগ করে নিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) বিকলে ৩টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ে কাকশিয়ালি ফাউন্ডেশনের আয়োজনে এই পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোনায়েম হোসেন।
ক্লাবের সিনিয়র সভাপতি প্রিয়াংকা পিংকির সভাপতিত্বে পোশাক বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মহিত হোসেন, অবকাশ, মো. মনিরুল ইসলাম, মো. হাসান, ক্লাবের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাবেক সহ-সভাপতি মো. শিমুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কাকশিয়ালি ফাউন্ডেশন একটি মানব কল্যাণমূলক সামাজিক সংগঠন। সংগঠনটি ২০১৫ সাল থেকে নিজেদের পড়াশুনার টাকা থেকে কিছু জমিয়ে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বস্ত্র, শিক্ষার্থীদের জন্য বই, খাতা ও আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *