ঢাকাThursday , 11 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরার হরিশখালীতে ওয়াপদা রাস্তায় ভাঙন, আতংক!

admin ঢাকা
আপডেট: 11 October 2018, 22:43

এসএম সাহেব আলী, গাবুরা: শ্যামনগর উপজেলার দ্বীপবেষ্টিত ১২নং গাবুরা ইউনিয়নের হরিশখালী খেয়াঘাট সংলগ্ন রুহুল আমিন গাজীর বাড়ির পাশে ওয়াপদার রাস্তায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। অবিলম্বে সংস্কারের উদ্যোগ না নিলে ওয়াপদার এই রাস্তা যে কোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী।
হরিশখালী এলাকাবাসী জানান, সম্প্রতি ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবিয়ার রহমানের উদ্যোগে ভাঙনকবলিত রাস্তায় মাটি দেওয়া হয়। কিন্তু খোলপোটুয়া নদীর তীব্র ¯্রােতে তা ধ্বসে গিয়ে আবার ভাঙন দেখা দিয়েছে। এতে আতংকে দিন কাটছে তাদের।
এলাকাবাসীর অভিযোগ পানি উন্নয়ন বোর্ড বাধ না ভাঙা পর্যন্ত এলাকায় আসে না। আর একবার বাধ ভেঙে প্লাবিত হলে সরকারের যাবতীয় উন্নয়ন কর্মকা-সহ স্থানীয় জনপদ ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়। ভেসে যায় বসতবাড়ি, চিংড়ি ঘের, কাঁকড়ার পয়েন্ট, স্কুল-কলেজসহ সবকিছু। এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *