ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সততা স্টোর কার্যক্রমে উদ্বুদ্ধকরণ সভা

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 01:01

তালা প্রতিনিধি: তালার শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পরিচালিত সততা স্টোর কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ অক্টোবর) স্কুলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুদক (খুলনা) এর উপ-পরিচালক মো. আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী এম.এ. কাশেম, তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাষ দাস, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, শিক্ষার্থী মরিয়ম জাহান সাবা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *