ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে আশাশুনির বিজিএম ক্লাব ফাইনালে

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 00:39

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ফুটবল মাঠে লাখ টাকার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের দি¦তীয় খেলা মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কুশুলিয়া কস্মচ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় আশাশুনির বিজিএম ক্লাব নির্ধারিত সময়ে ২-১ গোলের ব্যবধানে মিতালী সংঘকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু এবং তার সহকারি ছিলেন মনজু এলাহি, সৈয়দ মোমেনুর রহমান ও সেলিম হোসেন।
এর আগে কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
কাজী আব্দুর রহমান বাবু ও মিজানুর রহমান মিজান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, অর্থ সম্পাদক কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, কালিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম দুলাল, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর প্রমুখ। আগামী ১৪ অক্টোবর রবিবার টুর্নামেন্টের ফাইনালে আশাশুনির বিজিএম ক্লাব কালিগঞ্জের উত্তরশ্রীপুর ফুটবল একাদশের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *