ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আবাদেরহাটে সাত রোহিঙ্গা নারী-শিশু আটক

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 20:43

ডেস্ক রিপোর্ট: ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা সাত রোহিঙ্গা নারী-শিশুকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মিয়ানমারের কুতুপপালং এলাকার মো. সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫), তার মেয়ে রশিদা (৫), জান্নাতরা (৩) ও ছেলে মো. সাগর (১), একই এলাকার আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২), তার মেয়ে রোজিনা (৪) ও বৃদ্ধা উসুন জামান (৭৫)।
আটক নুর বেগম জানান, কোলকাতায় ভালো কাজের প্রলোভনে দুই দালালের মাধ্যমে তারা সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছিল। পথিমধ্যে আবাদেরহাট এলাকায় পৌঁছুলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য সীমান্ত এলাকায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *