ঢাকাTuesday , 9 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা ইউনিয়নে ১৮টি মণ্ডপে দুর্গাপূর্জার প্রস্তুতি

admin ঢাকা
আপডেট: 9 October 2018, 23:21

এমএ সালাম, ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মণ্ডপে মণ্ডপে চলছে প্রস্তুতি।
ঝাউডাঙ্গা ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অমেরন্দ্র ঘোষ জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের ১৮টি পূজা মণ্ডপে এবছর শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১নং ওয়ার্ডে একটি, ২নং ওয়ার্ডে তিনটি, ৩নং ওয়ার্ডে চারটি, ৪নং ওয়ার্ডে একটি, ৫নং ওয়ার্ডে তিনটি, ৬নং ওয়ার্ডে একটি, ৮নং ওয়ার্ডে দুইটি ও ৯নং ওয়ার্ডে তিনটি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ওয়ারিয়া পূজাম-পের সদস্য প্রদীপ ঘোষ বলেন, দেবী দুর্গার পৃথিবীতে আবির্ভাব হয়েছে মানুষের মঙ্গলের জন্য। এ বছর দেবী দুর্গার গমন ঘোড়ায়। পূজা উপলক্ষ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করছি উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *