ঢাকাMonday , 8 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সুরক্ষা আইন প্রণয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

admin ঢাকা
আপডেট: 8 October 2018, 20:43

ডেস্ক রিপোর্ট: ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার, কোটা আমাদের ন্যায্য অধিকার’ এই  শ্লোগানকে সামনে রেখে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সুরক্ষা আইন প্রণয়ন, সরকারি চাকরির সকল ক্ষেত্রে ৩০% কোটা পুনর্বহাল ও রাজাকারের সন্তানদের সরকারি চাকরি থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ শহীদ স ম আলাউদ্দিন চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা আহবায়ক আবু রায়হান তিতুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশাররফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, মুক্তিযোদ্ধা এবিএম আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লাইলা পারভীন সেঁজুতি, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-শিদ, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মেহেদী আলী সুজয়, রিয়াজুল ইসলাম রিয়াজ, রিপন, বালুর রহমান, তালার সভাপতি জাহিদুর রহমান লিটু, দেবহাটার সভাপতি আব্দুর রাজ্জাক বনি, কালিগঞ্জের সভাপতি এস এম গোলাম রহমান, আশাশুনির সভাপতি সেলিম রেজা, শ্যামনগরের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক নেতা বিজয় কুমার ঘোষ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক এসএম গোলাম ফারুক।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অধিকার না আদায় করে আমরা ঘরে ফিরব না। রাজপথে লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসব। জামায়াত-বিএনপির কোন চক্রান্ত আমাদের রুখতে পারবে না।
বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সুরক্ষা আইন, সরকারি চাকরির সকল ক্ষেত্রে ৩০% কোটা পুনর্বহাল ও রাজাকারের সন্তানদের সরকারি চাকরি থেকে প্রত্যাহারের দাবি জানান।
এসময় বিক্ষোভকারীরা নিউ মার্কেট মোড় সংলগ্ন সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *