ঢাকাMonday , 8 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 8 October 2018, 21:05

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে সুশীলনের প্রধান কার্যালয়ের হল রুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে মনসুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম ও মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, বিষ্ণুপুর প্রতিরোধ কমিটির সভাপতি মঞ্জুর লুৎফর রহমান, তারালি ইউনিয়নের সাধারণ সম্পাদক মোসলেম আলীসহ শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *