আশাশুনিতে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ
আশাশুনি প্রতিনিধি: রোহিঙ্গা সংকট মোকাবেলায় দূরদর্শী নেতৃত্বের জন্য জাতিসংঘের ইন্টার প্রেস সার্র্ভিসের ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্র্ড’ ও গেøাবাল হোফ কোয়ালিশনের ‘স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আশাশুনিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ।
সোমবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার জনতা ব্যাংক চত্বরে ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ ও যুবলীগ নেতা এম এম সাহেব আলীর উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্যা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বিমল গাইন, প্রচার সম্পাদক জগদীশ সানা, শ্রমিকলীগের আহŸায়ক ঢালী সামছুল আলম, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মনিরুজ্জামান বিপুুল, তাঁতীলীগের সভাপতি সেলিম রেজা।
আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের ব্যবস্থাপনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র নেতা আমিরুল ইসলাম, রফিকুল হাসান, মিঠুন ইসলাম, শরিফুল ইসলাম, তানভীর হোসের রাজ, নাহিদ রানাসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল ব্যান্ডপার্টি নিয়ে জনতা ব্যাংক মোড় থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

Leave a Reply