ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রহ্মরাজপুরে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নজরুল ইসলামের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 21:28

ডেস্ক রিপোর্ট: নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভীন সেজুতি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবুসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
এসময় প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের রোল মডেল। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। পদ্মা সেতু বাংলাদেশের মানুষের কাছে একসময় স্বপ্নের মতো মনে হতো। শেখ হাসিনা সরকারের জন্য পদ্মা সেতু আজ দৃশ্যমান। পদ্মা সেতু সম্পূর্ণরূপে চালু হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে দক্ষিণবঙ্গের মানুষ। এছাড়া সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- জনগণের মাঝে তুলে ধরে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *