ঢাকাThursday , 4 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব রওনক : আপনারা যে উন্নয়নের ছোয়া পাচ্ছেন এতেই প্রধানমন্ত্রী সন্তুষ্ট

admin ঢাকা
আপডেট: 4 October 2018, 21:39

গাজী আসাদ/নাহিদ হাসান: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো তিন দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় দেশের সকল জেলা ও উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় সাতক্ষীরা স্টেডিয়ামে উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনছুর আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহ আব্দুল সাদী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মহসীন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, জেল সুপার মো. আবু জাহেদ, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট কেএম মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস এবং সিভিলি ডিফেন্সের উপসহকারি পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন, প্রতি ঘণ্টা জনগণের কাছে পরীক্ষা দিচ্ছেন। তিনি দেশের উন্নয়নে নিরলস কষ্ট করছেন। আপনারা যে উন্নয়নের ছোয়া পাচ্ছেন এতেই প্রধানমন্ত্রী সন্তুষ্ট। প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন আপনারা উন্নয়ন পাচ্ছেন কিনা জানার জন্য। আপনারা, আমরা এক সাথে থাকলে ২০৩০ সালের মধ্যে আমাদের দেশ বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত হবে। স্কুল কলেজে মাল্টিমিডিয়ায় ক্লাস, ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, ঘরে ঘরে বিদ্যুৎ- এসব উন্নয়নের দৃশ্যমান অংশ। আর আমাদের বড় প্রাপ্তি বঙ্গবন্ধু স্যাটালাইট। যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট ছড়িয়ে পড়বে।
তিনি আরো বলেন, আমি এক সময় সাতক্ষীরায় কাজ করেছি, কিন্তু এখন এসে সাতক্ষীরাকে চেনা যায় না। দ্রুত সাতক্ষীরার উন্নয়ন হয়েছে। সাতক্ষীরায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ১০টি উন্নয়ন কাজ আমি নিজে ডিসেম্বর পর্যন্ত ঘুরে ঘুরে দেখবো। সবাই মিলে এক সাথে কাজ করবো। উন্নয়নের যে ট্রেন চলছে তা থেকে আমরা নামবো না।
তিন দিনব্যাপী এ মেলায় ৭৮টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১০০টি স্টল বসেছে। এ সব স্টলে প্রধানমন্ত্রীর গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি জনগণকে সরকারের উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরণ এবং প্রত্যেকটি দপ্তরের উন্নয়নের দৃশ্য তুলে ধরা হচ্ছে।
এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয় থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *