Sunday, 6 September 2026

প্রভাষক জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে দোয়া ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 4 October 2018, 22:20

চুকনগর (খুলনা) প্রতিনিধি: আঁঠারমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল কলেজের ইতিহাসের প্রভাষক জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা করে তার জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জিএম আব্দুস সাত্তার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. আবু হাসান, প্রভাষক জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, প্রভাষক কামরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, সুরঞ্জন ঘোষ, যুবলীগ নেতা সম রোকনুজ্জামান মন্টু, আব্দুল হান্নান লিটন, শরিফুল ইসলাম, আক্তারুজ্জামান বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *