ঢাকাWednesday , 3 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের কমিটি ঘোষণা

admin ঢাকা
আপডেট: 3 October 2018, 22:07

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌর ০৯নং ওয়ার্ড শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে মনিরুজ্জামান বাবুকে সভাপতি ও মো. আক্তারুজ্জামান আক্তারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) দুপুরে শহরের সিটি কলেজ মোড় এলাকায় অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী’র সভাপতিত্বে ০৯নং ওয়ার্ড কমিটির ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক এম.এ খালেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর শ্রমিক লীগ ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মনিরুজ্জামান বাবু, সহ-সভাপতি মো.আব্দুল সেলিম নন্টু, মো. সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. সেলিম গাজী, মোস্তাফিজুর রহমান, মো. মাজেদ সরদার, মো. আমান উল্লাহ বাবু, সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুর রহমান খান, মো. সাঈদ উদ্দিন কালু, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান সিরাজ, প্রচার সম্পাদক মো. রিপন হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ মো. রাশেদ মোল্যা প্রমুখ।
অনুষ্ঠানে মো. মনিরুজ্জামান বাবুকে সভাপতি ও মো. আক্তারুজ্জামান আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর শাখার ৯নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। এসময় শ্রমিক লীগের বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *