ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে জগলুল হায়দারের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 21:45

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন এমপি এস এম জগলুল হায়দার। মঙ্গলবার (২ অক্টোবার) বিকাল ৫টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শ্যামনগর প্রতিনিধি গাজী আল ইমরানের সভাপতিত্বে মতবিনিময়কালে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, আমরা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমার এমপি হওয়ার চাইতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হওয়া বাংলাদেশের মানুষের জন্য খুবই দরকার। তিনি আরও বলেন, আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের সরকার আবারও ক্ষমতায় এলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে নিয়ে অতিরিক্ত কিছুই লেখার দরকার নেই। আমি এমপি হওয়ার জন্য লালায়িত নই। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করে যাবো।
উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি পলাশ দেবনাথ, অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বিজয় কৃষ্ণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক গাজী আ. আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক সাহেব আলী, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য এম.এম আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, জগোবন্ধু কয়াল, আজিজুর রহমান প্রমুখ।
এ সময় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এস.এম জগলুল হায়দার এমপিকে জনবন্ধু স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *