ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য আটক

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 22:27

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরণের চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১১টায় বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ধাওয়া করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের শিকড়ি বটতলা থেকে এক হাজার ১০টি উন্নত মানের শাড়ি ও গাতিপাড়া মাঠ থেকে বিভিন্ন ধরনের আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করে।
৪৯ বিজিবি বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ হওয়া মালামাল বেনাপোল কাস্টমস শাখায় পরে জমা দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *