ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 21:54

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসম্মত চিকিৎসা কার্যক্রম পরিচালনা ও উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ১০টায় হাসপাতালের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গণির সভাপতিত্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজিৎ রায়, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, ডা. আনিসুর রহিম, রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় ডাক্তার স্বল্পতা, ফার্মাসিস্ট ও টেকনেসিয়ান না থাকা, নি¤œ মানের খাবার পরিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া রোগীদের চিকিৎসা সেবার মান উন্নত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সখিপুর, দেবহাটা সদর, কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানদের নাম সংযোজন করারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *