ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রবীণ দিবসে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 21:56

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) বেলা ১১টায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দেবহাটার শতবর্ষী বনবিবির বটতলায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন ও সাতক্ষীরা উন্নায়ন সংস্থা (সাস)’র আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমাম আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন সাস’র সহকারি পরিচালক কেএম গোলাম ফারুক, প্রবীণ কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী খান মোহাম্মাদ শাহা আলম, সমৃদ্ধ কর্মসূচির সমন্বয়কারী শামীম হোসাইন, আঞ্চলিক ব্যবস্থাপক শহিনুর রহমান, প্রোগ্রাম অফিসার গাজী শামিম হোসেন, শাখা ব্যবস্থাপক মোনতাজ মোড়ল, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, মাহাবুবুর রহমান, সরদার আল মাসুম, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আলফাতুন্নেছা, মোকলেছুর রহমান, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, রেহানা ইসলাম, আরতী রানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *