ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তবুও ভাল লাগে : সচ্চিদানন্দদেসদয়

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 22:19

তোমাকে আমার ভাল লাগে,
ভাললাগে তোমার কথার প্রতিটি ছন্দকে।
যার প্রতিটি শব্দ আমাকে দেয়,
বেঁচে থাকার এক উদ্যম প্রেরণা।
তোমাকে আমার ভাল লাগে,
যেমন ভাল লাগে গোলাপের
লাল টুকটুকে পাঁপড়িকে।
আবারও ভাল লাগে যখন তুমি
রজনী গন্ধার মত সুভাষিত হয়ে
গন্ধ বিলিয়ে তোমার সোনালি কেশকে ছড়িয়ে দাও আমার বক্ষে?
তোমাকে আমার ভাল লাগে
যেমন ভাল লাগে যখন
তোমার গোলাপি ঠোঁঠ আমাকে খুঁজে বেড়ায়।
তোমাকে আমার ভাল লাগে
তোমার নিরাহকার মনটা কে দিয়ে আমাকে বাঁধতে চাও।
তোমাকে আমার ভাল লাগে
যখন সূর্যান্তের রক্তিম আভার মধ্যে
অপলক নেত্রে আমার দিকে চেয়ে থাকো।
তোমাকে আমার ভাল লাগে তোমাকে নিয়ে স্বপ্নের রাজ্যে
শুধু ভাবতে, শুধু আর ভাবতে।
ভাবতে আর কল্পনাতে তোমাকে
মনের মাধুরী দিয়ে ভালবাসতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *