ঢাকাTuesday , 2 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে: সাঈদ মেহেদী

admin ঢাকা
আপডেট: 2 October 2018, 21:39

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন সফলতার চিত্র তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরীর সঞ্চালনায় এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বাংলাদেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না। তাই আপনাদের উন্নয়ন ও দেশের শান্তির জন্য আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে সফল রাজনৈতিক সরকার। সরকারের উন্নয়নের ধারাবাহিকতা আছে বলেই নানা বাধা উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে পদ্মা সেতু দৃশ্যমানও হয়েছে। দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে রাস্তাঘাট, স্কুল কলেজ, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। এ সময় নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মোজাহার হোসেন কান্টু, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মামুন সরদার, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, উপজেলা যুবগীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির হান্টু, সহ-সভাপতি হেলাল গাজী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, নজরুল ইসলাম নজু, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল হামিদ সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *