ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোপর্দ

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 23:01

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (১ অক্টোবার) উপজেলার কোনাকোলা বাজার থেকে তাকে আটক করা হয়।
জানাযায়, কোনাকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সোমবার কোনাকোলা গ্রামের রজব আলীর ছেলে আব্দুর রশিদ (৩৫) ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি রশিদের বাড়িতে পানি পান করতে গেলে তাকে ঘরে আটকে রেখে তাকে ধর্ষণের চেষ্টা করে সে। শিশুটি জানায়, তার চিৎকারে ঘরের চারিপাশে গ্রামের মহিলারা জড়ো হলে রশিদ দরজা খুলে পালায়। তার পিতা জানান, তিনি এ ঘটনা জানার পর বাজারের লোকজনের সহায়তায় রশিদকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে নেহালপুর পুলিশ ফাঁড়ির আইসি খায়রুল বাশার জানান, রশিদকে জনতা ধরে ফাঁড়িতে সোপর্দ করলে তাকে থানায় পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *