ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 21:57

ডেস্ক রিপোর্ট: “মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়” প্রতিপাদ্যে বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে স্টেডিয়ামস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর আব্দুল অহেদ, প্রফেসর ড. দিলারা পারভীন, প্রফেসর লিয়াকত পারভেজ, সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র আবেদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা প্রবীণদের অবহেলার চোখে না দেখে, তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত ও যাতায়াত ব্যবস্থাসহ সকল প্রকার সুযোগ সুবিধা প্রদানের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *