ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে র‌্যালি

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 21:35

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ অক্টোবর) সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য মো. আনোয়ার হোসেন আনু, স ম সেলিম রেজা, আবুল কাশেম বাবর আলীসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ফুটবল প্রেমী ও ফুটবল খেলোয়াড়বৃন্দ।
প্রসঙ্গত, ১ অক্টোবর থেকে ঢাকা, সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে ফিলিস্তিন, নেপাল, তাজিকিস্থান, ফিলিপাইন, লাওস এবং বাংলাদেশ অংশ গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *