ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 22:52

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকালে গদাইপুর ইউনিয়নের নতুন বাজারে বেসরকারি সংস্থা আরআরএফ’র উদ্যোগে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আরআরএফ এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান জগন্নাথ দেবনাথ, প্রবীণ কর্মসূচির সংগঠক রনি মন্ডল, ম্যানেজার রফিকুল ইসলাম, শেখ আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা আকবর আলী, আব্দুল্লাহ আল জুবায়ের, নাজরিন নাহার, নাজরিন খাতুন, তারক মজুমদার প্রমুখ। পরে উপস্থিত প্রবীণদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *