ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারণে সড়ক দুর্ঘটনায় নিহত ১

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 22:48

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের নাভারণ বাজারে গাছের ডাল ভেঙে পড়ায় প্রাণ বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে নুর হোসেন (২৪) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আসাদুল ইসলাম (২৫) নামে আরও একজন আহত হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ নিউ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের কদর আলীর ছেলে ও আহত আসাদুল ইসলাম একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
শার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাভারণ বাজারের নিউ মার্কেটের সামনে পুরোনো শিশু গাছের একটি ডাল আচমকা ভেঙে পড়ে। এসময় সেখানে থাকা পথচারীসহ আশেপাশের লোকজন প্রাণ বাঁচাতে দিক-বিদিক ছোটাছুটি করতে থাকে। এসময় প্রাণ বাঁচাতে নুর হোসেন ও আসাদুল ইসলাম মোটর সাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় যশোরগামী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নুর হোসেন নিহত হয় ও আসাদুল ইসলাম মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন আসাদুলকে উদ্ধার করে নাভারণ হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক, নিহতের লাশ এবং মোটরসাইকেল উদ্ধার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *